প্যানকেক তৈরি করার রেসিপি

উপকরণ :

১টি ‏ডিম

দেড় কাপ ‏ময়দা

১/২ কাপ ‏চিনি

২ টেবিল চামচ ‏তেল

১/২ চা চামচ ‏বেকিং পাউডার

৩ টেবিল চামচ ‏তরল দুধ

১/২ চা চামচ ‏ভ্যানিলা এসেন্স

ভাজার জন্য ‏মাখন/তেল

প্রস্তুত প্রণালী :

১।একটি পাত্রে ডিম ভেঙে নিয়ে সাথে চিনি মিশিয়ে হুইস্ক দিয়ে ভালো ভাবে ফেটাতে হবে যতক্ষন না চিনি ভাল ভাবে গলে যায়।


২।এবার এর সাথে তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালকরে মিশিয়ে নিতে হবে৷ এরপর ধীরে ধীরে ময়দা আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে৷

৩।এখন তরল দুধ দিয়ে নেড়ে আবারো ভাল করে মেশাতে হবে যাতে কোন দানা থেকে না যায়।


৪।মিডিয়াম লো আচে ফ্রাইপ্যান গরম করে নিয়ে এতে সামান্য মাখন/তেল ব্রাশ করে এতে বড়এক চাচচ ব্যাটার ঢেলে দিয়ে ৩০ সেকেন্ড এক পাশে রান্না হতে দিতে হবে। হয়ে গেলে উলটে দিয়ে আরেক পাশেও একই ভাবে রান্না করতে হবে৷ নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাখন কিংবা মধু দিয়ে৷

Comments