প্যানকেক তৈরি করার রেসিপি
উপকরণ : ১টি ডিম দেড় কাপ ময়দা ১/২ কাপ চিনি ২ টেবিল চামচ তেল ১/২ চা চামচ বেকিং পাউডার ৩ টেবিল চামচ তরল দুধ ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স ভাজার জন্য মাখন/তেল প্রস্তুত প্রণালী : ১।একটি পাত্রে ডিম ভেঙে নিয়ে সাথে চিনি মিশিয়ে হুইস্ক দিয়ে ভালো ভাবে ফেটাতে হবে যতক্ষন না চিনি ভাল ভাবে গলে যায়। ২।এবার এর সাথে তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালকরে মিশিয়ে নিতে হবে৷ এরপর ধীরে ধীরে ময়দা আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে৷ ৩।এখন তরল দুধ দিয়ে নেড়ে আবারো ভাল করে মেশাতে হবে যাতে কোন দানা থেকে না যায়। ৪।মিডিয়াম লো আচে ফ্রাইপ্যান গরম করে নিয়ে এতে সামান্য মাখন/তেল ব্রাশ করে এতে বড়এক চাচচ ব্যাটার ঢেলে দিয়ে ৩০ সেকেন্ড এক পাশে রান্না হতে দিতে হবে। হয়ে গেলে উলটে দিয়ে আরেক পাশেও একই ভাবে রান্না করতে হবে৷ নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাখন কিংবা মধু দিয়ে৷